সোমবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

নড়াইলে বাল্যবিয়ের বিয়ের আসরে পুলিশের অভিযান বরসহ ৩ জনকে আটক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: এ্যানি নামে এক স্কুলছাত্রী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিয়ের আসর থেকে বরসহ তিন জনকে আটকের পর ভ্রাম্যমান আদালত ১৫দিন করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। উপজেলার সহকারি কমিশনারের (ভূমি) ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ে সম্পন্ন করার চেষ্টার অপরাধে তাদেরকে ওই দন্ডাদেশ দেন।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, নড়াইলের জেলার চাচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও নড়াইলের কদমতলা গ্রামের সাহেব আলী শেখের মেয়ে এ্যানি খাতুনের (১৫) সঙ্গে নড়াইলের কালিয়ায় উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে মো.রাসেল শেখের (২৫) বিয়ের দিন ধার্য্য ছিল।

নির্ধারিত সময় অনুযায়ী বর ও তার স্বজনরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় নড়াইলের কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) মো.নাজিবুল আলমের নেতৃত্বে নড়াইলের কালিয়া থানার একদল পুলিশ তাদের বিয়ের আসরে অভিযান চালিয়ে বর মো.রাসেল শেখ, তার নিকট আত্মীয় একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে তৈয়েবুর রহমান গাজী (৪০) ও কনের চাচা নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামের মো.সেলিম শেখকে (৪৫) আটক করে।

পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে সাজাপ্রাপ্তদেরকে পুলিশে সপর্দ করা হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। নড়াইলের কালিয়ায় থানার একদল পুলিশ বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা করতে তাদের বিয়ের আসরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন,‘সাজাপ্রাপ্তদেরকে রাতেই নড়াইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।