রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০২
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক-১৩

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃজেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৫ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ পিচ ইয়াবা, ২৫০ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ১ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ৪ টি মাদকের মামলা হয়েছে।