রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০১
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে ৯শ’ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইচএম রাসেল রাজ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে ৯শ’ পিস ইয়াবাসহ মো. নাছির আলম নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাছির আলম (২৫) পার্শ্ববর্তী মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের সফি উল্যা মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশের ওসি মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মান্দারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যাদৈয়া গ্রামের অভিযান চালায়।এ সময় ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মো. নাছির আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।