রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

জলবায়ু রক্ষার দাবিতে ভোলার রাস্তায় শিশু-কিশোররা

কামরুজ্জামান শাহীন,ভোলা:জলবায়ু পরিবর্তনের প্রভাবের হাত থেকে পৃথিবীকে রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ভোলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো।

রবিবার ভোলার ১২টি সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উইকের কর্মসূচির অংশ হিসাবে দিনটি পালন করে।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পৃথিবীকে বাঁচানোর দাবিতে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে একাত্বতা প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে শিক্ষার্থীরা পৃথিবী বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে এই দাবি নিয়ে সড়কে অবস্থান কর্মসূচী পালন করে কয়েক শতাধিক শিক্ষার্থী ও যুবরা। পরে জলবায়ু পরিবর্তনে সবাইকে সচেতনতার জন্য পথ নাটক অনুষ্ঠিত হয়।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলেন, আমি এই বিক্ষোভে অংশ নিয়েছি পৃথিবী এবং আমার দেশের সুন্দর পরিবেশের জন্য। নিজে এবং আগামী যেন এই পৃথিবীতে বাস করতে পারি সেই ব্যবস্থা করানোর জন্য। আমি চাই আমার বাংলাদেশ হয়ে উঠুক সুন্দর এবং শীতল।