রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

নড়াইলে ডি এসবি’র তালিকা ভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে ডি এসবি’র তালিকা ভুক্ত ইয়াবা ব্যবসায়ী নানু শেখ (৪৮) কে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানার পুলিশ।

নড়াইলের বাহিরডাঙ্গা গ্রামের ইন্তাজ শেখ’র ছেলে নানু শেখ (৪৮)কে সঙ্গীয় পুলিশ ফোর্সদের নিয়ে নড়াইলের কালিয়া কাঞ্চনপুর খেয়াঘাট থেকে দিবা গত রাতে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে নড়াইলের কালিয়া থানার পুলিশ।

নড়াইলের কালিয়া থানার ওসি (তদন্ত) জানান ধৃত নান্নু একজন ডি এসবি’র তালিকা ভুক্ত ইয়াবা ব্যবসায়ী তার বিরুদ্ধে নড়াইলের কালিয়া থানার একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অপরদিকে পুলিশ সুপার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের জুয়ার আসোরে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায়, মোহাম্মদ ফজর আলী (৫৫)পিতা মৃত বিশারদ সেখ, মোঃ শরিফুল পিতা মৃত সামসু জমাদ্দার, মুরাদ মোল্লা (৩৫) পিতা খবির মোল্লা, মোঃ সুমন মোল্লা (২৮) পিতা-ইদ্রিস মোল্লা সিমাখালী, মোহাম্মদ আশরাফুল আলম (২৮) পিতা আদুল হান্নান মোল্লা নড়াইলের চিলগাছা রঘুনাথপুর এদের কে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকাসহ গ্রেফতার করে।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া শিকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী টুটুুল শিকদারকে ২৩পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামের ধৃত নানু একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে নড়াইলের কালিয়া থানার একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সকলকে, ইয়াবা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে সেদিকেও খেয়াল রাখতে হবে। জানিয়েছেন।