শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৪৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভবানীপুরে প্রয়াত প্রভুপদ মন্ডল ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন এসপি জসিম উদ্দিন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের ভবানীপুরে প্রয়াত প্রভুপদ মন্ডল ১৬ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বলাকা স্পোটিং ক্লাব,নড়াইলের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

উদ্বোধনী খেলায় নড়াইল সদর উপজেলার বল্লারটোপ বিবিএস স্পোটিং ক্লাব ২-১ গোলে নড়াইলের কালিয়ার পুরুলিয়া ফুটবল একাদশ কে পরাজিত করে। বলাকা স্পোটিং ক্লাবের সভাপতি আরিফ নাছিরের সভাপতিত্বে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস,এ, মতিন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুরজ্জামান হিলু, নড়াইলের জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুুর রশীদ মন্নু, শেখ তিলাপ হোসেন, শরীফ মুস্তাফিজুর রহমান, ক্লাবের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক ফুটবল প্রেমি দর্শক এ সময় পস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় নড়াইল, যশোর. মাগুরার ১৬ টি ফুটবল দল অংশ গ্রহন করছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে, ইয়াবা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে সেদিকেও খেয়াল রাখতে হবে।