আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর ফুলবাড়ীতে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় উপজেলার শিবনগর ইউনিয়ান পরিষদের পাশের ঢালু যায়গায় নতুন পানির জলাবন্ধতায় খেলতে নেমে দুই শিশু পানিতে ডুবে নিহত।
নিহত শিশুরা হলেন শিবনগর গ্রামের মোঃ রায়হানের ছেলে রাফিন(৬), একই গ্রামের মোঃ শিপনের ছেলে প্লাবন(৭)।
নিহত প্লাবনের মামাতো ভাই শাহরিয়ার কাদির সৌরভ জানান, প্রায় সময় শিশু দুটি বাড়ীর পার্শে শিবনগর স্কুলের পিছনে খেলাধুলা করে।
গ্রামের যে স্থানে দিয়ে বর্ষার পানি নেমে যায় হঠাৎ সেই স্থানে স্কুলের নতুন বিল্ডিং নির্মানের কারনে বর্ষার পানি নামতে না পারায় আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।
এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে চলমান স্কুল ও ইউনিয়ান পরিষধ বন্ধ করে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর মধ্যস্থতায় ইউনিয়ার পরিষদ ও স্কুল চালু করা হয়।