সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ছাত্রজীবনের মূল কাজ হচ্ছে সময়ের সদ্ব্যবহার ও শিক্ষা অর্জন করা:ডিসি উত্তর জাকির হোসেন মজুমদার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেছেন,ছাত্রজীবনের মূল কাজ হচ্ছে সময়ের সদ্ব্যবহার ও শিক্ষা অর্জন করা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা ।
ছাত্র জীবন বীজ বপনের সময়।ছাত্রজীবনে টার্গেট স্থির করে ভবিষ্যতের লক্ষ্য কাজ করতে হবে।আগে আমাদের নিজের সমালোচনা করতে হবে।আত্মসমালোচনার মাধ্যমে সুন্দর একটি জীবন গড়ে তুলতে হবে।সে জন্য সাধনা পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে।

সোমবার(১৩ জুন) বেলা ১১ টায় বরিশাল নগরীর কাশীপুর ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর হলরুমে শিক্ষার্থীদের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই আমাদেরকে সঠিক শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে।সব সময় সব কাজ করা যাবেনা।মাদকের দিকে ধাবিত হওয়া যাবেনা।ইভটিজিং,নারী নির্যাতন বাল্য বিবাহ সমাজের একটি ব্যাধি।এ ব্যাধি থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।ছাত্র জীবন বীজ বপনের সময়।ছাত্রজীবনে টার্গেট স্থির করে ভবিষ্যতের লক্ষ্যে কাজ করতে হবে।তোমার সকল অর্জন বিফল হবে যদি তুমি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পার।তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আগে থেকেই প্রতিরোধ ব্যাবস্থা গড়ে তুলতে হবে।এলাকার মাদক ব্যাবসায়ী,মাদকসেবীদের হাত থেকে সমাজকে রক্ষায় তাদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পার।মাদক নির্মূলে আমাদের অভিযান চলছে চলবে।সমাজ থেকে সকল প্রকার অপরাধ প্রবনতা কমিয়ে এনে একটি সুন্দর সমাজ উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।

দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান শুভ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার,দৈনিক ইত্তেফাক বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড: ইমরান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ, সকল বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।