বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু

ডেস্করিপোর্ট  আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৪ জুন) মহাখালীর আইসিডিডিআর,বিতে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কলেরার টিকা খুবই কার্যকর। যেসব জায়গায় কলেরার টিকা দেওয়া হয়েছিল সেখানে এর প্রকোপ খুব একটা দেখা দেয়নি। এমনকি রোহিঙ্গাদেরও এ টিকা দেওয়া হয়েছে। সেখানেও একই ফল পাওয়া গেছে।

তিনি জানান, অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে। ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দিবে সরকার। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মো. খুরশীদ আলম জানান, রাজধানীর দক্ষিণখান থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকাকেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। যারা আসবে তাদেরকেই দেওয়া হবে। টিকা দেওয়ার পর প্রত্যেকেই টিকা কার্ড পাবে।