বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্করিপোর্ট  পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বাংলাবাজার ঘাটে জনসভাস্থলে ৬ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ জুন (শনিবার) জেলা প্রশাসনের আয়োজনে ও ঢাকার শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় মাদারীপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এক সভায় এসব তথ্য জানান।

তিনি আরও জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি ও সমবেত নৃত্য। থাকছে ব্যান্ডদল স্পন্দন ও জলের গান। আরও থাকছে যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা। রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।

এতে সংগীত পরিবেশন করবেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম শাকিল, প্রিয়াঙ্কা গোপ, কণা, ইমরান, শফি মণ্ডল, রাজিব, ঐশী, মেহেরীন, সজীবসহ অন্যরা। সমবেত নৃত্য পরিচালনা করবেন শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ।

জেলা প্রশাসক জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হবে। আজকে থেকেই ক্ষণ গণনা শুরু হবে। থাকবে এলইডি মনিটার। যাতে দূর থেকে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারে। থাকবে থিম সং। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সেতুর দুই পাড়েই ম্যুরাল উদ্বোধন ও টোল প্রদান করবেন। অনুষ্ঠানে ভিআইপি সকলের আমন্ত্রণ রয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম প্রমুখ।