বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বিমানবন্দরের পর এবার বন্ধ সিলেট রেলওয়ে স্টেশন

ডেস্করিপোর্ট  সিলেটে বন্যা পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছেছে। বানভাসি এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গো-খাদ্যে ও জ্বালনির তীব্র সংকট।

বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র। যে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা।

এবার বানের পানিতে তলিয়ে গেছে রেললাইন। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন। সারা দেশের সঙ্গে এখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন সিলেটের। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না।

স্টেশনের স্টেশন ম্যানেজার আরও জানান, সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কালনী এক্সপ্রেস’ এবং ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে। এখন ট্রেন সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন এবং মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সম্ভবত চলাচল করবে।

এর আগে বন্যার পানিতে তলিয়ে যায় সিলেট বিমানবন্দরও। যে কারণে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে।