বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সাংবাদিকদের জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল

ডেস্করিপোর্ট  সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল সংশোধন আইন ২০২২ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জরিমানা হিসেবে সুনির্দিষ্ট পরিমাণ টাকার অংক রাখার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রেস কাউন্সিলই জরিমানার অংক নির্ধারণ করবে।

আইনটি মন্ত্রিসভায় নিয়ে আসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের প্রস্তাবে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা ইত্যাদি ক্ষুণ্ন বা ভঙ্গের অপরাধে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হলে তাতে সায় দেয়নি মন্ত্রি

আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর আইনটিকে আবারও মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এটা ১৯৭৪ সালে একটা প্রেস কাউন্সিল অ্যাক্ট ছিল, সেটার সংশোধনী নিয়ে আসা হয়েছিল আজ। আগে প্রেস কাউন্সিলের সদস্য সংখ্যা ১৪ ছিল, সেটা ১৭ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থদণ্ড আলোচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত এটা ফাইনাল অনুমোদন দেয়া হয়নি। এটা আলাপ আলোচনার বিষয় আছে, তাই প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। এটা ভেটিং হয়ে আবার আসবে। ফাইনালি এটা আবার কেবিনেটে আসবে। যদিও ছোট একটি সংশোধন তারপরও এটাকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। এটা আবার আসবে।