রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কালিগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলা‘র কৃষ্ণনগর ইউনয়নের কিষান মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের হল রুমে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। কিষান মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের সঞ্চালনায় ও অত্র বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

তিনি বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়। একজনসুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। নৈতিক শিক্ষা শিশুরা পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরে পড়া রোধে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা, মাদকমুক্ত রাখা ও সন্তানদের বিনোদনে রাখার প্রতি মায়েদেরকে আহবান জানান তিনি। এদিকে মেয়েদের বাল্যবিবাহ থেকে বিরত রাখতে নানা পরামর্শ ও ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন।

তিনি আরও বলেন,বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে বন্ধুর মতো। এতোটা কাছে থাকা উচিৎ যেন সন্তানরা বন্ধুর মতো বাবা মায়ের সাথে সব আলোচনা করতে পারে। ভ্রান্ত পথে যাওয়ার আগেই যেন বাবা-মা বুঝতে পারে তার গতিপথ। সন্তানদের সব কাজে উগ্র হয়ে বাঁধা না দিয়ে বরং সব কাজে হ্যা বলার পরামর্শ দেন তিনি। প্রথমে হ্যাঁ বলে পরবর্তীতে ক্ষতিকারক দিক তুলে ধরলে শিশুরা নিজ থেকে ওই কাজ থেকে সরে দাড়াবে। ‘চাকরি নেই এই কথার ভিত্তি নেই’ উল্লেখ করে বলেন- দেশে পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে। বরং কাজ দেয়ার মতো মেধাবীদের খুঁজে পাওয়া যায় না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সামসুর নাহার, সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাাফিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অবসর প্রাপ্ত শিক্ষক অমল কুমার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী, ইউপি সদস্য সুধি ও সাংবাদিকবৃন্দ।