রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ব্যাটারীচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিসিসি মেয়রের বাড়ির সামনে অবস্থান

ডেক্সরিপোর্ট:আগামী ১ অক্টোবর থেকে বরিশাল নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও হলুদ অটো বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন (বিএমপি)’র ট্রাফিক বিভাগ।

এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে এক ঘন্টা সময়  বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান করে মালিক ও শ্রমিকরা। এক পর্যায়ে বৈঠক ডেকে সমাধানের আশ্বাসে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা স্থান ত্যাগ করে।

বরিশাল নগরীতে আড়াই হাজারের বেশী ব্যাটারী চালিত অটো ও রিক্সা চলাচল করে। তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য পহেলা অক্টোবর থেকে ব্যাচারী টালিত রিক্সা ও অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এর
মালিক ও শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।

অটো মালিক ও চালকরা জানান, তাদের মধ্যে কেউ ঋণ করে গাড়ি কিনেছেন, এই দিয়ে সংসার চলে, চলে বৃদ্ধ মা বাবার ভরনপোষণ। এই সময়ে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকার পাশাপাশি সন্তানদের স্কুলের লেখা-পড়া বন্ধ হয়ে যাবে। এক সময়ে বেকার জীবনের চালকরা নগরীতে অপরাধ প্রবণতা কাজে জড়িয়ে
পড়বে বলে তারা মনে করেন।

অটো মালিক-শ্রমীক চালকরা বলেন প্রশাসন জনসাধারনের দূর্ভোগ লাগবের যে অজুহাতে ইজিবাইক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কার স্বার্থে তা আমরা জানিনা। তবে এত নগরবাশীর দূর্ভোগ কমে আসবে না আরো দূর্ভোগ বাড়বে।

অনেক মধ্যবিত্ব পরিবার সদস্যরা তাদের সন্তানদের নিয়ে ৫ টাকা থেকে ১০ টাকায় চলাচল করতে পারছে। এসব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে নগরবাশী দূর্ভোগ কি তারা বুজতে পারবে কয়েকদিন গেলে।

এরা আরো বলেন সারা দেশের মেট্রো শহরে ইজিবাইক চলছে উচ্চ আদালত কি শুধু বরিশালের জন্য রায় দিয়েছে?

এসময় পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মো. নূরুল ইসলাম বলেন, সিদ্ধান্ত হয়েছে বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত দেবেন মেয়র।