বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ভোলার মেঘনা নদীর তীর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনা নদীর তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মোঃ জামাল শেখ (বাচ্চু) বলেন, হাসান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনা নদীর তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় । পরে তারা মরদেহ উদ্ধার করে ভোলা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।

তিনি আরো জানান ধারনা করা হচ্ছে মরদেহ মেঘনায় ভেসে এসে জোয়ারে পাড়ে আটকে গিয়ে পঁচে গলে যাওয়ায় মরদেহটি পুরুষ না মহিলা নির্ধারন করা যাচ্ছে না । তবে মরদেহের পড়নে লুঙ্গী পাওয়া যাওয়ায় ধারনা করা হচ্ছে অজ্ঞাত মরদেহ পুরুষ হবে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,অজ্ঞাত মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।