রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

মিজানুর রহমান চৌধুরী মিজান(ফুলবাড়ী) দিনাজপুর :দিনাজপুর ফুলবাড়ীতে বাংলাদেশ ব্যাংক – রংপুর অঞ্চল এর তত্বাবধানে সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ী সোনালী ব্যাংক এর আয়োজনে জালনোট প্রতিরোধ জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০১৯ অনুষ্ঠিত হয়।

প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম সভাপ্রধানের নেতৃত্বে, প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি উপজেলা নিবার্হী অফিসার আব্দুস সালাম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক রংপুর এর উপ-মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, জাল নোটের কারবারিদের অপততপরতার উৎসবের প্রাক্কালে এরা আরও সক্রিয় হয়ে ওঠে। হাটবাজারে এমনকি শপিং মলে কেনাকাটার ভিড়ে জালনোট গছিয়ে দেওয়া হয়। ১০০, ৫০০ ও ১০০০ হাজার টাকা মূল্যমানের নোট বেশি জাল হয়। গ্রাম-গঞ্জের সহজ, সরল ও নিরক্ষর মানুষ এদের মূল টার্গেট। আসল ও নকল নোট চেনার সহজ উপায় জানা থাকলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক হাবীবা সুলতানা,উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ এমটিএম হামীম আশরাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,নীরু সামসুন্নাহার সহ ইউপনিয় পরিষদের চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তর,বেসরকারী ব্যাংক এর কর্মকর্তা-কর্মচারী ও সুশিল সমাজ,গণমাধ্যম ব্যাক্তিবর্গ।