সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফরিদপুরে আগুনে পুড়ে সরকারি স্কুলসহ ১১ দোকান ভস্মীভূত

ডেস্করিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ও ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে ভাঙ্গা ফায়ার সার্ভিসসহ ৩টি ইউনিট কাজ করে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথম শাহিনের ইলেকট্রনিক দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের আংশিকসহ ২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এরপর শনিবার ভোর সাড়ে ৫টার সময়ে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। ততক্ষণে ৮টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়। তবে সেখানকার বেশিরভাগই ফল ও মিষ্টির দোকান পুড়ে গেছে। সত্তারের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২টি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।