সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নদীর পাড় থেকে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  হবিগঞ্জ পৌর এলাকায় কদর আলী (৪৫) নামে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে পৌর এলাকার মাছুলিয়া খোয়াই নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কদর আলী পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, খোয়াই নদীর পাড়ে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা কাটা লাশ উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এদিকে গতকাল থেকে নিখোঁজ কদর আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ বলে নিশ্চিত করেন।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথা উদ্ধারে অভিযান চলছে।