সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও কুষ্টিয়া জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জুলাই ২০২২) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড ছালামী গ্রহণে পূর্বমুহূর্তে ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হলেও জেলা পুলিশ কুষ্টিয়ার প্রতিটি সদস্যদের অদম্য আগ্রহের কারণেই কিট প্যারেড সম্পন্ন করতে কোন সমস্যা হয়নি। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত কিট প্যারেডে উপস্থিত থেকে ছালামী গ্রহণ ও কিট পরিদর্শন করেন।

পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কিট প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে ফোর্সের ডিসিপ্লিন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে”। প্রাপ্যতা অনুযায়ী সকল মালামাল ইস্যু করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। তিনি ফোর্সদের নতুন পোশাক সময় মত ইস্যু করে নেওয়ার জন্য বলেন এবং সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও আয়রন করা ইউনিফর্ম সুন্দর করে পরিধান করে স্মার্ট হয়ে ডিউটিতে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ড্রেসরুল অনুসরণ করা এবং ডিউটিতে যাওয়ার সময় প্রত্যেকের কাছে ইস্যুকৃত বাঁশি রাখার জন্য গুরুত্ব প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিভিন্ন থানা থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ, আরওআই মোঃ শহীদুজ্জামান, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।