শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৯
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ঈদের আগের দুদিনে ৬৬ লাখ সিমধারী ঢাকা ছেড়েছেন

ডেস্করিপোর্ট  ঈদুল আজহার আগের দুদিনে প্রায় ৬৬ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি ফেসবুকে লেখেন, শুক্র ও শনিবার দুদিনে ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমের গ্রাহক।

এর মধ্যে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ জন ব্যবহারকারী রয়েছেন।

এর আগে শনিবার আরেক ফেসবুক পোস্টে তিনি শুধুমাত্র শুক্রবারই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক ঢাকার বাইরে যাওয়ার তথ্য দিয়েছিলেন। আর শনিবার ঢাকা ছাড়েন ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪টি মোবাইল সিমের মালিক।

মন্ত্রীর দেওয়া এ পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।