রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মেয়র সাদিকের যুগোপযোগি পরিকল্পনায় বরিশাল স্মার্ট সিটি হবে: পলক

ডেক্সরিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরিশাল নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা করেছেন।বরিশালকে স্মার্ট সিটি গড়তে আইটি সেক্টরের যা যা প্রয়োজন হবে সে বিষয়ে সার্বিক সহযোগতিা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত সময়ের জন্য বরিশালে এসে বরিশাল সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

কার্যালয় পরিদর্শন করে বিসিসির মেয়র ও কাউন্সিলরদের সাথে এক মতবিনিমিয় সভায় মিলিত হন তিনি।

এসময় সকলের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বরিশালকে প্রাচ্যের ভ্যানিস হিসেবে দেখতো। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সে প্রাচ্যের ভেনিসকে নতুন করে গড়তে কাজ করছেন। মেয়রের যুগোপযোগি পরিকল্পনায় বরিশাল স্মার্ট সিটি হবে। আর সেটা অনুসরন করবে অন্যান্য সিটি।

তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রুপান্তরিত করার জন্য মেয়র যে পরিকল্পনা করেছেন তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তিনি আরো বলেন, বরিশাল নগরীতে যতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মান কাজ এ বছরই শুরু করা হবে আর হাইটেক পার্কে একটি সিনেপ্লেক্সও থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটিকে স্মার্ট সিটিতে রুপান্তর করার লক্ষ্যে তার পরিকল্পনার কথা জানান এবং একটি ভিডিও কিল্প দেখান। যা দেখে প্রতিমন্ত্রী বলেন, তার এ পরিকল্পনা দেখে আমি অভিভুত হয়েছি, একই সাথে তার (মেয়রের) পরিকল্পনা পেয়ে আমি আরো সমৃদ্ধ হয়েছি।

প্রতিমন্ত্রী এ্যানেক্স ভবন পরিদর্শনের সময় মেয়র সাদিক আবদুল্লাহ তাকে বিভিন্ন কক্ষে ঘুরে দেখান। এর আগে প্রতিমন্ত্রী সড়ক পথে বরিশালে পোঁঁছে কিছু সময়ের জন্য বরিশাল সার্কিট হাউসে অবস্থান করেন।

সেখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান ,বিএমপি ডিসি(ট্রাফিক)খাইরুল আলম,সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সহ উপস্থিত অন্যান্যরা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।