বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা উদ্ধার,দুই পুলিশ সদস্যসহ আটক ৩

ডেক্সরিপোর্ট: বরিশালে ডিবি পুলিশের অভিযানে দুই পুলিশ সদস্য ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কাশিপুর এলাকা থেকে ২৫০পিস ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃত পুলিশ সদস্যরা হলো- ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা ও পুলিশ কনস্টেবল মো. ইমরান (২৩) ও পুলিশ কনস্টেবল সালাহউদ্দিন (২৩)। তারা উভয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পিওএম শাখায় কর্মরত। এছাড়া আটকৃত অপর একজন হলো, নগরীর কাউনিয়া এলাকার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার (৩০)।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক উদ্ধারে বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু আরোহীরা সংকেত না মেনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে ওই তিন আরোহীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতদের মধ্যে ইমরান ও সালাহউদ্দিন পুলিশ সদস্য উল্লেখ করে তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।