রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ১

ডেক্সরিপোর্ট:বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার মামলায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত মেম্বার সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শামীম তালুকদার রাজিহার এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, স্কুলছাত্রী গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া ছাড়াও আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি শামীম তালুকদার। তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়ার এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইউপি সদস্য শামীম তালুকদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর মা।

ওই মামলায় শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পুলিশের ওসি খন্দকার আবুল খায়ের। বর্তমানে ওই মামলার বিচার চলছে।

পুলিশের চার্জশিটভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করেন।

এরই মধ্যে গ্রামের লোকজনকে হয়রানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে মারামারির মামলা করা হয়। ওই মামলায় শামীমকে গ্রেফতার করা হয়।