সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চালবোঝাই ট্রাকের ধাক্কায় ভেঙে গেল বিদ্যুতের খুঁটি, ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন পিরোজপুর

ডেস্করিপোর্ট  চালবোঝাই ট্রাকের ধাক্কায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ৩৩ কেভি সোর্স লাইনের বিদ্যুতের একটি খুঁটি ভেঙে গেছে। এতে ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পিরোজপুর জেলা।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৩টা ২০ মিনিটে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টা ২০ মিনিটে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী ২২ টন ওজনের চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি রাস্তার পাশে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে বিদ্যুৎ লাইনের একটি খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সকাল থেকে পিরোজপুর বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটিটি মেরামতের কাজ করছেন। আশা করা যায় বিকেলের দিকে জেলায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হবে।