সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশের ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  দৈনন্দিন কাজ করার পাশাপাশি কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যদের আভ্যন্তরীণ ডিসিপ্লিন ও স্বাস্থ্য ঠিক রাখতে এসপি খাইরুল আলমের নের্তৃত্বে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৈকালিক রোলকল ও বিভিন্ন ধরনের গেমস অনুষ্ঠিত হয় ।

এতে পুলিশ অফিস ও পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১১৫ জন অফিসার ও ফোর্স উল্লেখিত বৈকালিন রোলকল ও বিভিন্ন ধরনের গেমসে অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিজে উপস্থিত থেকে সকল অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করতঃ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার – ফোর্সের সাথে ক্রিকেট ও ভলিবল খেলায় অংশ গ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, স্বাস্থ্যই সম্পদ, সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় উপহার। মানুষ শুধুমাত্র অসুস্থ হলেই সুস্থতার কদর বুঝতে পারে। সুতরাং আমাদের সকলের অসুস্থ হওয়ার আগেই নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমাদের শারীরিক ব্যায়াম করা একান্ত অপরিহার্য। খেলাধুলা মানুষের শরীরকে ঠিক রাখে, মনে প্রশান্তি আনে। তাই নিয়মিত খেলাধুলার মাধ্যমে আমারা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো। প্রত্যেক পুলিশ সদস্যদের সুস্থ শরীর নিয়ে ডিউটি করার জন্য প্রতিদিনই কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা আবশ্যক এবং এইজন্য কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের নিয়মিত বৈকালিক গেমস করার জন্য আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াকে নির্দেশ প্রদান করেন।

পরে বৈকালিক রোলকল শেষে সকল পুলিশ সদস্য পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে এক সাথে ৩০ মিনিট হাটা- হাটি, দৌড়ানো এবং হালকা ব্যায়াম সেরে বিভিন্ন খেলাধূলায় অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় নিয়মিত রোলকল, খেলাধূলা, ব্যায়াম ও হাটা – হাটির মাধ্যমে আভ্যন্তরীণ ডিসিপ্লিন ও স্বাস্থ্য ঠিক রাখার নির্দেশ প্রদান করেন। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডের অন্য কর্ণারে অন্যান্য অফিসার – ফোর্স ফুটবল ও ভলিবল খেলায় অংশ গ্রহণ করেন। যে সমস্ত অফিসার ও ফোর্স খেলাধূলায় অংশ গ্রহণ করেননি তারা মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ (CCIU) এবং আর আই পুলিশ লাইন্স কুষ্টিয়া মোঃ আজিবর রহমানের নেতৃত্বে কুষ্টিয়া পুলিশ লাইন্সের আভ্যন্তরীণ রাস্তায় হাটা – হাটি করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ফয়সাল হোসেন, ডিআইও – ১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, মোঃ হাফিজুর রহমান, ইনচার্জ, অপরাধ শাখা, মোঃ শাহাদৎ হোসেন, ওসি ওয়াচ, ডিএসবি সহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।