সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মঠবাড়িয়ায় রান্নাঘর থে‌কে স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

ডেস্করিপোর্ট  পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় রান্নাঘর থেকে আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শ‌নিবার উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থে‌কে স্ত্রী কোকিলা বেগম পলাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত সু‌ফি বা‌রেক ফরাজীর ছে‌লে।

থানা ও স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাবার প‌রে গত ৫ বছর পূর্বে একই গ্রা‌মের আ‌লা ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। পারিবারিক কল‌হের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যায়। শুক্রবার স্বামী আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আসে।

স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন এন‌জিও থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দেয়। এ নি‌য়ে স্বামী স্ত্রীর সা‌থে ঝগড়া হয়। শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শিরা ওই দিনমজু‌রের লাশ রান্নাঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায় খবর দেয়। এদিকে এ ঘটনার পর থে‌কে স্ত্রী কো‌কিলা পা‌লি‌য়ে যায়।

মঠবা‌ড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল ঘটনার নিশ্চিত ক‌রে ব‌লেন, গ্রামবাসী‌দের মাধ‌্যমে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য জেলা ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদ‌ন্তের প‌রে ঘটনা‌টি হত‌্যা না আত্মহত‌্যা নিঃ‌শ্চিত হওয়া যা‌বে।