বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

বরিশালগামী সাকুরা বাসের চাপায় মায়ের মৃত্যু, আহত ২ বছরের শিশু

ডেস্করিপোর্ট  মাদারীপুর জেলার রাজৈরের বরিশাল-ঢাকা মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নুরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ সময় তার শিশু কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়।

শনিবার (৩০ জুলাই) দুপুরে রাজৈর বড় ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নুরজাহান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুরজাহান দুপুরের দিকে তার শিশু কন্যাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরজাহান বেগম। আহত হয় তার শিশু কন্যা ফাতেমা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

রাজৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়। আমরা বাসটি আটকের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’