সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ থেকে পড়ে সুরঞ্জন বাড়ৈ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কারফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুরঞ্জন আগৈলঝাড়ার মৃত যতীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সুরঞ্জন উপজেলার কারফা এলাকার এক ব্যক্তির গাছ কাটছিলেন। এ সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, গাছ থেকে পড়ে আহত সুরঞ্জনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।