সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আলোচিত সেই পকেটমার ২ দিন পর আটক

ডেস্করিপোর্ট  খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও ওসির সামনে আ.লীগ নেতা, সাংবাদিকসহ বেশ কয়েকজনের পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে দুদিন পর পুলিশ আটক করেছে।

২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। কপিলমুনিতে পৌঁছানোর পর তিনি বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ওসি জিয়াউর রহমান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তাদের সামনে থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোর দের পকেট থেকে ১৮০০ টাকা পকেটমারের ঘটনা ঘটে, যা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। এমনিভাবে পকেটমারের শিকার হন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ সাধু, সাংবাদিক রাজু ও তপন পাল।

সাংবাদিকদের ধারণকৃত ছবিসহ বিষয়টি দৈনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রকাশ পায়। এ ব্যাপারে পুলিশ তৎপর হয়ে ওঠে।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা থানার নৈহাটি গ্রামের মৃত জজ আলীর ছেলে ইসহাক সরদারকে (৫৫) আটক করা হয়। সাংবাদিক তপন পাল বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক হওয়ার পর ইসহাক সরদার আরও চারজনের নাম বলেছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।