সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

গাইবান্ধায় ভ্যানকে চাপা দিয়ে আধা কিলোমিটার নিয়ে গেল বাস, নিহত ২

ডেস্করিপোর্ট  গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যানকে চাপা দিয়ে পালানোর জন্য আধা কিলোমিটার টেনে নিয়ে গেছে ভ্যানটি। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোভ্যানের চালক শাহাজাহান আলী (৫২) ও যাত্রী ফরিদ শেখ (২১)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি নুর নবী প্রধান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শাহজালাল শাহপরান নামের একটি বাস রংপুর-ঢাকা মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এসে ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভ্যানটি বাসের নিচের অংশে আটকে থাকায় ভ্যানসহ প্রায় আধা কিলোমিটার রাস্তা যাওয়ার পর যখন বাসটি চালানো অসম্ভব হয় তখন বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান।

এতে ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়।স্থানীয়রা আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।