সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে বাথরুমে গিয়ে গলায় জাল পেচিয়ে শিশুর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে আলভি নামের ১১ বছর বয়সী এক শিশু বাথরুমের আড়ার সাথে জাল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ১ টার দিকে নগরীর রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নগরীর ৯ নং ওয়ার্ডস্থ রসুলপুর এলাকার জাকির হোসেনের ছেলে আলভি।

আলভির মা বলেন, দুপুর বেলা গোসল করে এসে ঘরের সামনে বসে কাঁদতে দেখেন। কিন্তু কেনো কাঁদছে তা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি। কিছুক্ষণ পড়ে আলভি বাথরুমে যায়, তার আসতে দেরি হওয়ায় তাঁকে ডাক দেই। কোনো সাড়াশব্দ না পাওয়ায় আমরা গিয়ে বাথরুমের পাশ থেকে ভিতরে দেখতে পাই। আড়ার সাথে জাল পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয় ছুটে এসে আড়া থেকে নামিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে।