সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

উত্তেজনার মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার কক্ষপথে ওই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে। তবে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রযটার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতের তিন সপ্তাহ পর কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের ‘খৈয়াম’ স্যাটেলাইটটি উড্ডয়নের কথা রয়েছে।

ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি জোরদার করতে মস্কো খৈয়ামকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান।

গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ‘কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে’।