সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পিরোজপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  পিরোজপুরের নেছারাবাদে হালিমা (১৬) নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে নিজের পিত্রালয় থেকে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। হালিমা উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের আব্দুস সত্তার মিয়ার মেয়ে। মেয়েটি গ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো: নুরুল আমীন জানান, মাস খানেক পূর্বে হালিমা নিজের মতে বিয়ে করে স্বামীর সাথে ঢাকায় থাকত। গত তিনদিন পূর্বে সে স্বামীকে ছাড়া একা বাড়ীতে আসে। গতকাল পরিবারের অগোচরে সে নিজের গলার পরিহিত ওড়না পেচিয়ে পিত্রালয়ের ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে হালিমা আত্মহত্যা করেছে।

জলাবাড়ী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, যতদূর জেনেছি মেয়েটি পারিবারিক কলহের জের ধরে বাবার ঘরে বসে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার ওসি তদন্ত মো: সোলায়মান জানান, লাশটি রাতেই উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে তদন্ত ছাড়া মৃত্যুর কারন বলা যাবেনা।