সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট ২০২২) সকাল ১০ টায় স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের মাঝে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন। কুইজ প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিক অর্থাৎ “ক” গ্রুপে – এসআই হতে পুলিশ পরিদর্শক “খ” গ্রুপে – কনস্টেবল হতে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্য, এবং “গ”-গ্রুপ সিভিল স্টাফ ও আউটসোর্সিং সদস্যসহ সর্বমোট ০৩ টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে সর্বমোট ১২০ জন কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যগণ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং এর মধ্যে ০৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রধান অতিথি মহোদয় উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর লেখা বই তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও (১), জেলা বিশেষ শাখা, মোঃ আজিবর রহমান, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।