শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫২
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বরিশালে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ডেস্করিপোর্ট  শামীম আহমেদ ::: ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও নিকটতম আত্বীয় স্বজনের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করার মাধ্যমে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারী প্রশাসনিক কর্মকর্মকর্তা, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন জাতীল জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পূস্পার্ঘ অর্পন করা সহ কোরআন খতম, বিভিন্ন ধর্মীয় উপসানালয় দোয়া মোনাজাত, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষককুলের নয়ন মনি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আঃ রব সেরনিয়াবাতের মুর‌্যালে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিসিসি কর্মকর্তা কর্মচারিগণ।

এর পরে শ্রদ্ধানিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীদের সভাপতি এ্যাড, জাহাঙ্গীর হোসাইন ও সাধারন সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ জেবুন্নেসা হিরন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতেৃত্বে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে নগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি জাকির হোসোনের নেতৃত্বে মেজবা উদ্দিন জুয়েল, কবির ঢালিসহ বিভিন্ন সদস্য।

বরিশাল আইনজীবী সমিতির পক্ষে পূস্পার্ঘ অর্পণ করে সমিতির সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন আইনজীবী।

এছাড়া আরো জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর ছাত্রলীগের নব নিযুক্ত আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ আরিফুর রহমান শাকিল, মাইনুল ইসলাম ও ফয়সাল বারী নয়নসহ আহবায়ক কমিটির অন্য সকল সদস্যসহ বিভিন্ন ছাত্রলীগ কর্মীগণ।

জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাকের নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিভিন্ন সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।

এরই ধারাবাহিকতায় আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লীগ, কৃষক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

অন্যদিকে সকাল থেকে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন।

এদিকে শোক দিবস উপলক্ষে শহীদ আঃ রব সেরনিবাদ বরিশাল প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কার্যে পূস্পার্ঘ অর্পন করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুুল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনসহ সদস্য বৃন্দ।

অপরদিকে বরিশাল রিপোর্টাস ইউনিটির বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারন সম্পাদক মিথুন সাহাসহ বিভিন্ন সদস্য বৃন্দ।

অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয়ভাবে আলোচনা সভা, দোয়া মোনাজাত, প্রার্থনা কাঙ্গালী ভোজের আয়োজন করেছে ওয়ার্ড আওয়ামী লীগ।