শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম,বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা ও উপজেলায় পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ ওবায়দুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে আহমাদ মাইনুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী,মহিউদ্দিন আহমেদ মেয়র পটুয়াখালী পৌরসভা ও অ্যাডভোকেট মো গোলাম সারোয়ার চেয়ারম্যান উপজেলা পরিষদ পটুয়াখালী সদর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুল আলম উপ পরিচালক ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল পরিমাণ ওলামা এ কেরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।