রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য কমিশন বাংলাদেশের সহযোগীতায় শনিবার সকালে জেলা প্রশাসন চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ আনিসুর রহমান, জেলার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন , স্বাগত বক্তব্য
রাখেন জেলা তথ্য কর্মকর্তা হাসান পারভেজ।

অনুষ্ঠান এর সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।