রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজারহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট প্রেসক্লাবের  সাবেক সভাপতি সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শনিবার  রাজারহাট প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাব ও সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের যৌথ আয়োজনে সাংবাদিক ও শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল(চাঁদ) সহ তার লোকজন পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজারহাট আসার সময় বৈদ্যের বাজারের বানুর বাজার নামক স্থানে পৌঁছিলে দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে মোটর সাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে আহত করে।

এ ঘটনায় মশিউর রহমান বিপ্লব (৩০)কে প্রধান আসামী করে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে ৮ জনের নামে রাজারহাট থানায় ছিনতাই- চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ এনে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।