মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, আটক ৩

ডেস্করিপোর্ট  কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবার ওপর নির্যাতনের অভিযোগে রাজশাহীতে তিনজনকে আটক করেছে র‌্যাব-৫।

আটক মিরাজ, ফরহাদ ও আখের নামের ওই তিনজনের বাড়ি মহানগরীর মেহেরচন্ডি এলাকায়। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাদের আটক করা হয়েছে।

কলেজছাত্রীর বাবা নীল মাধব শাহার বাড়ি রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকায়। তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন বখাটে তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে, প্রতিবাদ করায় বখাটেরা তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নীল মাধব শাহা দাবি করেন, তার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটেরা। এ নিয়ে গত ১২ আগস্ট সকালে প্রতিবাদ করেন তিনি। এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার-পাঁচজনের বখাটের দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ঘটনাটি রেলওয়ে স্টেশনে হওয়ায় সেটি রেলওয়ে থানা পুলিশের আওতায় পড়ে। এ ঘটনায় বুধবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। সর্বশেষ ওই তিন বখাটে র‌্যাবের অভিযানে আটক হয়েছে।

এদিকে কলেজছাত্রীকে উত্ত্যক্ত এবং তার বাবাকে আঘাত করার ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছেন আটক ফরহাদের নিকটাত্মীয়রা। বৃহস্পতিবার সকালে মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।