বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

সরকারি অফিসে জানালার পর্দা থাকবে না

ডেস্করিপোর্ট  জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য সরকারি অফিসগুলোতে জানালার পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে অংশ নেন তখন সব পর্দা সরানো হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এতে সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি অফিসগুলোতে… (জানালার পর্দার দিকে তাকিয়ে) আমি বুঝলাম না এগুলো কেন। আমরা কিন্তু… কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকও লাগে না (লাইট)। সেটা নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টাঙানো থাকবে না। লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল।

বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয় এই বৈঠকেই।