বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  ঝালকাঠিতে আল আমিন তালুকদার (৩২) নামে এক মাদকসেবী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার বাউলকান্দা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আল আমিন একজন মাদকসেবী বলে পুলিশের কাছে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানায়, বাউলকান্দা গ্রামের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে আল আমিন তালুকদার মাদকসেবন করতেন। ঘরের ভেতরে সে একাই বসবাস করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে আল আমিনের মৃত দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. সালাহউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে ওই যুবক মাদকসেবী ছিল। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহীম বলেন, আল আমিনের বাড়িতে কেউ থাকতো না। সে নেশাগ্রস্ত ছিল। বাড়িতে বসেই সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।