সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:১২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কক্সবাজারে ছেলের লুডু খেলাকে কেন্দ্র করে বাবাকে ‘হত্যা’

ডেস্করিপোর্ট  কক্সবাজারের পেকুয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় আরও ২ জন আহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৫৫) মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইনের সঙ্গে স্থানীয় বাজার পাড়ার নুরুল আমিনের ছেলে উজ্জলুর রহমান নাইবুর কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দু’জনের বাবা আবদুল মালেক ও নুরুল আমিন। এসময় তাদের মধ্যেও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হঠাৎ নুরুল আমিন ছুরিকাঘাত করেন আব্দুল মালেককে। এতে তিনি লুটিয়ে পড়েন। ওই সময় এলোপাথাড়ি ছুরিকাঘাতে আব্দুল মালেকের ছেলে মো. পারভেজ (২৫) ও স্থানীয় বুলু আকতার (৪০) আহত হন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, ‘নিহতের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে।’

আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইন বলেন, ‘নুরুল আমিন আমার বাবাকে ছুরিকাঘাত করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।’

মালেকের স্ত্রী ফাতেমা আকতার (৪৫) বলেন, ‘সামান্য কথা কাটাকাটির জের ধরে আমার স্বামীকে মেরে ফেললো পাষণ্ডরা।’

এলাকাবাসী জানান, আবদুল মাবুদের দোকানটি মাদকের আখড়া হিসেবে পরিচিত। সেখানে দিনরাত জুয়ার আসর বসায় দোকানির দুই ছেলে বারেক ও ইমাম হোছাইন। লুড়ুর জুয়া খেলা নিয়ে এখানে প্রতিদিন কোনো না কোনো ঘটনা লেগেই আছে। অবশেষে রবিবার রাতে খুনের ঘটনা ঘটলো।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।’