বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

কালিগঞ্জে মাদক, ধর্ষন, চুরি,ওপরোয়ানা ভুক্ত ৮জন গেফতার

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৪৬পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী, মাদ্রসা ছাত্রী ধর্ষন, চুরি, নারী ও শিশু নির্যাতন মামলা সহ গেফতারি পরোয়ানা ভুক্ত ৮ জনকে শুক্রবার রাত ব্যাপী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদরে ভিত্তিতে থানা উপ-পরিদর্শক জিয়ারত হোসেন ,সহকারী উপ-পরিদর্শক লিটন, হুমায়ন, রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় কালিগঞ্জ কাঁকশিয়ালী ব্রিজের দক্ষিণ পাশ হইতে ৪৬ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সাইফুল (২৬) এবং মিয়ারাজ হোসেনকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।

ওই সময় দেহ তল্লাশি করে ৪৬ পিচ ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম গাজী কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র অপরজন মিয়ারাজ হোসেন যশোর জেলার র্শাশা থানার বুরুজ বাগান মৃত জুহুর আলী পুত্র। মাদক ব্যাবসায়ী মিয়ারাজের বিরুদ্ধে কালিগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর থানায় ৫টি মাদক মামলা আছে বলে থানার ওসি তদন্ত আজিজুর রহমান এ প্রতিনিধিকে জানান। উক্ত ঘটনায় থানার এ এস আই লিটন বাদী হয়ে গতকাল শনিবার মাদক আইনে ১টি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৪।

পৃথক অপর ঘটনায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে শুক্রবার বাড়িতে কেউ না থাকায় সুযোগে সপ্তম শ্রেণীর এক মাদ্রসার মুখ বেঁধে জোর পূর্বক একই গ্রামের লম্পট  মনিরুজ্জামান (২১) ধর্ষক করে। উক্ত ঘটনার মামলায় সন্ধায় ধর্ষক মনিরুজ্জামানকে পুলিক গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনিরুজ্জমান জাফরপুর গ্রামের রবিউল হকের পুত্র।

অপর এক পৃথক ঘটনায় চুরি থানার এস আই, চিন্ময় অভিযান চালিয়ে শুক্রবার রাতে চোরাই লেপটপ সহ কাঁকশিয়ালী গ্রাম থেকে একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামী সালাউদ্দীনকে (৩২) গ্রেফতার করে। গ্রেফতার সালাউদ্দীন আহসান গাজীর পুত্র। অপর ঘটনায় স্ত্রী দায়ের করা  নারী ও শিশু নির্যাতন মামলার  পলাতক আসামী কাজী ইয়াসিন আরাফাতকে (২৫) শুক্রবার গভীর রাতে মৌতলা গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজী আরাফাত কাজী হোসেন পুত্র।

এ ছাড়াও পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী ফতেপুর গ্রামের ফতেরপুর গ্রামের নেছারউদ্দীন গাজী পুত্র জাকির হোসেন(৩৫) রঘুনাথপুর গ্রামের ছামছুর গাজীর পুত্র মিজানুর রহমানকে (৩২) পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।