বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১২
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

ভোলায় সড়ক দূর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিহত

ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন কান্টু মাস্টার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন মহাসড়কের কমরউদ্দিন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে মোশারেফ হোসেন কান্টু মোটরসাইকেলযোগে বাড়ির থেকে ভোলার উদ্দেশে রওনা হয়। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর দৌলতখানের খায়েরহাট রাস্তার মাথায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।