বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ডেস্করিপোর্ট  সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলা রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।

নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার লুৎফুর রহমান ও তার স্ত্রী জেলি বেগম এবং জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া।

এদিকে ঘটনার পর গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করার জন্য থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।