রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পিরোজপুরে মাদক ও বিদেশি পিস্তলসহ আটক ৩

ডেস্করিপোর্ট  পিরোজপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটকরা হলেন- পিরোজপুর জেলা সদরের পশ্চিম হরিণা এলাকার মো. বাহাদুর শেখ (৪৩), উকিলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮) ও খুমুরিয়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২)।

রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন কুমার মিস্ত্রীর গাড়ি রাখার গ্যারেজে অভিযান চালানো হয়।

এ সময় আটকদের তিনজনের কাছ থেকে ৩৩৭ ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা, নগদ চার হাজার ৩৩০ টাকা, ইউএসএতে তৈরি একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি গোপন ক্যামেরা যুক্ত কালো রংয়ের চশমা এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন।