মঙ্গলবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুতে ব্লাক আউট

ডেস্করিপোর্ট  ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউট হয়েছে। আজ সকাল ৯টায় পুরো দুই বিভাগ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ, জালানি ও সম্পদ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে ওই অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে।প্রায় ৩ ঘণ্টা পরে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

দুপুর সোয়া ১২টা পর্যন্ত বরিশাল বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্লাক আউটের ঘটনা ঘটে। তখনও ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাক আউটের ঘটনা ঘটে।

রাজশাহী অঞ্চলে ত্রিশ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। খুলনা অঞ্চলে সাড়ে ১০টা নাগাদ স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য অঞ্চল স্বাভাবিক হয়ে যাবে।