সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ ভার্চুয়ালি উদ্বোধন করেন তারা।

এছাড়া আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন তারা। এর মধ্যে রয়েছে রূপসা নদীর ওপর রেল সেতু, খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেলপথ।

ভারতের লাইন অব ক্রেডিটের অধীনে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারসহ মোট ২ বিলিয়ন ডলারে রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে।

৫ দশমিক ১৩ কিলোমিটার রূপসা রেলসেতুটি ৬৪ দশমিক ৭ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর সিঙ্গেল ট্র্যাক ব্রডগেজ রেল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রথমবারের মতো মোংলা বন্দরকে খুলনার সঙ্গে রেলপথে যুক্ত করবে।

খুলনা দর্শনা রেললাইন সংযোগ প্রকল্পটি বর্তমান (ব্রডগেজ দ্বিগুণ) অবকাঠামোর একটি আপগ্রেডেশন, যা গেদে-দর্শনা থেকে খুলনার বর্তমান ক্রস বর্ডার রেল সংযোগকে সংযুক্ত করবে।

পার্বতীপুর-কাউনিয়া রেললাইনটি বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তরের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ দশমিক ৪১ মিলিয়ন ডলার। প্রকল্পটি দিনাজপুরের বিরল ও পশ্চিমবঙ্গের রাধিকাপুরের বিদ্যমান ক্রস বর্ডার রেলের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং দ্বিপক্ষীয় রেল সংযোগ বাড়াবে।