সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাড়তি ভাড়া নেয়ায় সাকুরা-গ্রীনলাইন-শ্যামলীসহ ৬ পরিবহনকে জরিমানা

ডেস্করিপোর্ট  বাড়তি ভাড়া আদায়সহ নানান অভিযোগের প্রেক্ষিতে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের ৬টি বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ে নেতৃত্বাধীন আদালত এই জরিমানা করেন। পাশাপাশি সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, নথুল্লাবাদের বাস টার্মিনালের কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে ভাড়ার মূল্য তালিকা না থাকাসহ তেলের দাম কমার পরও আগের ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করায় ৬টি কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ইলিশ পরিবহন, হাওলাদার পরিবহন, গ্রীন লাইন পরিবহন, সাকুরা পরিবহন, শ্যামলী পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনসহ প্রত্যেক কাউন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। অভিযানে সহায়তা করেন বিআরটিএ’র পরিদর্শক ইকবাল মাহামুদ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‌্যাব ৮) একটি টিম।’