মঙ্গলবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

বরগুনায় বিএনপির সাবেক সাংসদকে ঠেকাতে রাতভর লাঠি হাতে ছাত্রলীগের মহড়া

বরগুনা প্রতিনিধি  বরগুনায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে তার নিজ সংসদীয় এলাকায় যাওয়া ঠেকাতে রাতভর রড ও লাঠি হাতে বরগুনা পৌরশহরে অবস্থান করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতভর তারা মহড়া দেন। পরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের ফেসবুক আইডিতে তাদের লাঠি হাতে মহড়া দেওয়ার ছবি পোস্ট করতে থাকেন।

তাদের পোস্ট করা ছবিতে দেখা যায়, বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী রাতে বরগুনার টাউনহল ব্রিজে অবস্থান করছেন। তাদের হাতে লোহার পাইপ, রড ও লাঠি।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, ‘বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে কোনোভাবেই বরগুনা ও পাথরঘাটায় ঢুকতে দেওয়া হবে না। গত কয়েকদিন ধরে তিনি চান্দখালী হয়ে রাতে বরগুনা প্রবেশের চেষ্টা করছেন। তাই ছাত্রলীগ নেতারা টাউনহল ব্রিজে রাতভর অবস্থান নিয়েছিলেন।’ রাতে রড ও লাঠি হাতে অবস্থান নেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা।

রাতে রড ও লাঠি হাতে হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া ও তার ছবি ফেসবুকে প্রকাশ কতটা ঠিক হয়েছে জানতে চাইলে নিজেকে অসুস্থ দাবি করে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফোনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একজন রিসিভ করে নিজেকে তার কর্মী পরিচয়ে বলেন, ‘পাথরঘাটায় ৪ তারিখের হামলার পর স্যার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে আপাতত কথা বলতে নিষেধ করেছেন।’